পৌরনীতিকে কেন নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়?
উত্তর: নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার ক্রিয়াকলাপ নিয়ে এ শাস্ত্র অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতির বিষয়বস্তু। ফলে নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় যেহেতু এ শাস্ত্রে আলোচিত হয় সেহেতু পৌরনীতিকে যথার্থই নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পৌরনীতিকে কেন নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়?
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর