শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে "হাসান মিয়ার পরিবার একটি সুখী পরিবার ও এলাকায় অধিক জনপ্রিয়।" বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি একটি সুখি পরিবার এবং সমাজে বেশ জনপ্রিয়।হাসান মিয়ার পরিবারে তার স্ত্রী, সন্তান ছাড়াও তার মা-বাবা বাস করে, যা কাঠামোর ভিত্তিতে যৌথ পরিবারকে চিহ্নিত করেছে। কেননা, যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি প্রভৃতি পরিজন একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার মূলত একাধিক একক পরিবারের সমষ্টি। যৌথ পরিবারের অসংখ্য ইতিবাচক দিক রয়েছে। যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় এ ধরনের পরিবারে সদস্যরা একাকিত্বে ভোগে না এবং একে অপরকে মানসিকভাবে সাহায্য করে। আবার, সদস্য বেশি হওয়ায় সদস্যদের নৈতিক সামাজিক শিক্ষার পরিবেশ উন্নত থাকে। তাছাড়া দায়িত্ব ভাগ করে নেওয়াসহ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় বলে এই পরিবার পরিবারের সব ইতিবাচক দিকসমূহকে নিশ্চিত করে। ফলে যৌথ পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে, গ্রামীণ কৃষিনির্ভর অর্থনৈতিক সমাজে কৃষিকাজে অধিক লোকবল প্রয়োজন হয় বলে গ্রামে যৌথ পরিবার অধিক জনপ্রিয় হয়ে থাকে। আর উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি এসব কারণেই একটি সুখী ও জনপ্রিয় পরিবারকে প্রতিনিধিত্ব করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে "হাসান মিয়ার পরিবার একটি সুখী পরিবার ও এলাকায় অধিক …

উদ্দীপক

হাসান মিয়া একজন মাধ্যমিক স্কুল শিক্ষক। তিনি স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে একত্রে বসবাস করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি অবসরে সন্তানদের লেখাপড়ার বিষয় দেখেন। তিনি তাদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বিষয়েও শিক্ষা দেন। তাদের পরিবারে কোনো সমস্যা দেখা দিলে সবাই একত্রে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। গ্রামের সবাই তাদেরকে খুব শ্রদ্ধা করে ও কোনো সমস্যা হলে পরামর্শ নিতে আসে।

Jessore · 2025

উত্তর

বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নারী-পুরুষ ও তাদের সন্তানাদি এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকালে মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে হাসান মিয়া পরিবারে শিক্ষামূলক কার্যাবলি সম্পূর্ণ করেন।সামাজিক সংগঠন হিসেবে পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। শিক্ষামূলক কাজ তন্মাধ্যে অন্যতম। সাধারণত শিশুকাল থেকে পরবর্তী সময়ে পরিবার তার সদস্যদের যেসব অনানুষ্ঠানিক অথচ মৌলিক শিক্ষাদান করে থাকে, সেগুলোই পরিবারের শিক্ষামূলক কার্যাবলি। যেমন- বিদ্যালয়ে যাওয়ার আগে পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হওয়া একটি শিক্ষামূলক কাজ। তাছাড়া পরিবারের সদস্যদের সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষা লাভের সুযোগ প্রথমত পরিবারেই সৃষ্টি হয়। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।উদ্দীপকে হাসান মিয়া অবসরে সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিষয় দেখেন এবং তাদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বিষয়ে শিক্ষা দেন। তাছাড়া পরিবারে সমস্যা দেখা দিলে তা সবাই একত্রে পরামর্শ করেন, যেখানে মানবীয় গুণাবলির শিক্ষা প্রতিফলিত হয়। আর তাই বলা যায়, হাসান মিয়ার কার্যক্রমে পরিবারের শিক্ষামূলক কার্যাবলি সম্পন্ন হয়েছে।

উত্তর

উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি একটি সুখি পরিবার এবং সমাজে বেশ জনপ্রিয়।হাসান মিয়ার পরিবারে তার স্ত্রী, সন্তান ছাড়াও তার মা-বাবা বাস করে, যা কাঠামোর ভিত্তিতে যৌথ পরিবারকে চিহ্নিত করেছে। কেননা, যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি প্রভৃতি পরিজন একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার মূলত একাধিক একক পরিবারের সমষ্টি। যৌথ পরিবারের অসংখ্য ইতিবাচক দিক রয়েছে। যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় এ ধরনের পরিবারে সদস্যরা একাকিত্বে ভোগে না এবং একে অপরকে মানসিকভাবে সাহায্য করে। আবার, সদস্য বেশি হওয়ায় সদস্যদের নৈতিক সামাজিক শিক্ষার পরিবেশ উন্নত থাকে। তাছাড়া দায়িত্ব ভাগ করে নেওয়াসহ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় বলে এই পরিবার পরিবারের সব ইতিবাচক দিকসমূহকে নিশ্চিত করে। ফলে যৌথ পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে, গ্রামীণ কৃষিনির্ভর অর্থনৈতিক সমাজে কৃষিকাজে অধিক লোকবল প্রয়োজন হয় বলে গ্রামে যৌথ পরিবার অধিক জনপ্রিয় হয়ে থাকে। আর উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি এসব কারণেই একটি সুখী ও জনপ্রিয় পরিবারকে প্রতিনিধিত্ব করে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।