পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি একটি যৌথ পরিবার।পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার হলো বড় পরিবার।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব রশিদ স্ত্রী, পুত্র ও দুই কন্যাকে নিয়ে ঢাকার একটি ফ্ল্যাটে বসবাস করেন। সম্প্রীতি তিনি তার পুত্রকে বিয়ে করান। পুত্রবধূ তাদের সাথেই থাকেন। এ বর্ণনা থেকে বোঝা যায়, এ পরিবারটি একটি যৌথ পরিবারের উদাহরণ। কেননা, জনাব রশিদ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে যখন বাস করছিল তখন সেটি একক পরিবারের পর্যায়ভুক্ত ছিল। কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর আরও একটি একক পরিবারের সৃষ্টি হয় এবং সে পরিবারটিও তাদের সাথে বসবাস করছে। এ থেকেই যৌথ পরিবারের সৃষ্টি হয়েছে। কেননা যৌথ পরিবার হলো একাধিক একক পরিবারের সমষ্টি।সুতরাং পারিবারিক কাঠামো অনুযায়ী জনাব রশিদের পরিবার একটি যৌথ পরিবার।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর