রফিক সাহেবের বক্তব্যে রাষ্ট্র সৃষ্টির যে মতবাদটি ইঙ্গিত করে তা বিশ্লেষণ কর।
উত্তর: রফিক সাহেবের বক্তব্যে রাষ্ট্র সৃষ্টির যে মতবাদটি ইঙ্গিত করে তা হলো সামাজিক চুক্তি মতবাদ। কেননা, সামাজিক চুক্তি মতবাদই জনগণের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে।সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো- সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়িভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
রফিক সাহেবের বক্তব্যে রাষ্ট্র সৃষ্টির যে মতবাদটি ইঙ্গিত করে তা বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর