উদ্দীপকে উল্লিখিত আশিকের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আশিকের বক্তব্যের সাথে আমি একমত নই। কেননা, জনাব আশিক বলেছেন, 'বিধাতা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাজা বা শাসক বিধাতার প্রতিনিধি।' এটি রাষ্ট্র উৎপত্তির ঐশী মতবাদকে নির্দেশ করে।ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ। এতে বলা হয়, স্বয়ং বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনিই রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা জনগণের জন্য গর্হিত অপরাধ। কারণ শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে, সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান।- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এ মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। তাদের মতে, যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না, সেখানে স্বৈরশাসন সৃষ্টি হয়, এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি উদ্দীপকে উল্লিখিত আশিকের বক্তব্যের সাথে একমত নই।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আশিকের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি উপস্থা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর