উদ্দীপক-১-এ উল্লিখিত কার্যাবলি কি এখন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ? ব্যাখ্যা কর।
উত্তর: না, উদ্দীপকের-১ অনুচ্ছেদে উল্লিখিত কার্যাবলি তথা অর্থনৈতিক কার্যাবলি এখন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়।পরিবারের সদস্যদের খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি পূরণের লক্ষ্যে এর সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি কাজ সম্পাদিত হয়, যা পরিবারের অর্থনৈতিক কাজ হিসেবে পরিচিত। বর্তমান সময়ে বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট জায়গাগুলো অনেক ক্ষেত্রে পবির্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকেও তেমন কিছু ক্ষেত্র নির্দেশিত হয়েছে।উদ্দীপকে আমরা দেখতে পাই, রাহির মা ঘরে টুপি, মাস্ক তৈরি করেন যা তার বাবা বাজারে বিক্রি করেন। বর্তমানে এ ধরনের অর্থনৈতিক কার্যাবলি কেবল পরিবারেই সীমাবদ্ধ নয় বরং বাণিজ্যিকভাবে এখন শিল্পকারখানায় এসব পণ্য তৈরি হচ্ছে। আর তাই নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপক-১ এ উল্লিখিত কার্যাবলি এখন পরিবারেই সীমাবদ্ধ নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপক-১-এ উল্লিখিত কার্যাবলি কি এখন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ? ব্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর