উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের বক্তব্যে রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের বক্তব্য রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি নির্দেশিত হয়েছে।ঐতিহাসিক মতবাদের মূল বিষয় হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, “রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।” রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনবাদমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় এবং এ মতবাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। আসলে বর্তমান রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল।উদ্দীপকে দেখা যায়, জনাব আশিকের বক্তব্যের সাথে দ্বিমত পোষাণ করে শিক্ষার্থীরা বলল, 'রাষ্ট্র হঠাৎ করে একদিনে সৃষ্টি হয়নি, এটা মানবসমাজের ক্রমবিকাশের ফল, যা রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক বা বিবর্তন মতবাদকে নির্দেশ করে।'
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের বক্তব্যে রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদট…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর