তুমি কি মনে কর, স্বপনের বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারে আরও কাজ রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, স্বপনের বর্ণিত কাজগুলো অর্থাৎ মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবারে আরও অনেক কাজ রয়েছে।পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ সম্পন্ন করেন। উদ্দীপকে স্বপন মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবার জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ ও রাজনৈতিক কাজ করে থাকে। সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম জৈবিক কাজ। তাছাড়া বাবা-মা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলির শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আবার, যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। এ কাজটির মাধ্যমে পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। তাছাড়া পরিবারের সদস্যদের আর্থসামাজিক নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী। আবার বুদ্ধি, বিবেক, আত্মসংযম- এ তিনটি দ্বারা একজন মানুষ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, যা রাজনৈতিক কাজের অন্তর্ভুক্ত। পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে একটি পরিবারে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে।তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্বপনের বর্ণিত কাজগুলো অর্থাৎ মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবারে আরও অনেক কাজ রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
তুমি কি মনে কর, স্বপনের বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারে আরও কাজ রয়েছে?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর