উদ্দীপকে রফিক সাহেবের কাজটি পরিবারের কোন ধরনের কাজকে সমর্থন করে, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিক সাহেবের কাজটি পরিবারের অর্থনৈতিক কাজকে সমর্থন করে।পরিবার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে, এর মধ্যে অর্থনৈতিক কাজ পরিবারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা, যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা পূরণ করে থাকে। পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যদের সকল প্রকার চাহিদা পূরণের মাধ্যমে সদস্যদের স্নেহ-মমতাপূর্ণ উন্নত জীবন প্রদানে বদ্ধপরিকর থাকে। তাদের এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ হয়। তাছাড়া পরিবারের সদস্যদের আর্থসামাজিক নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী।উদ্দীপকের স্কুল শিক্ষক রফিক সাহেব তার পরিবারকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কৃষিকাজ, মৎস্য চাষ এবং পশুপালন করেন। পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য সবসময় চেষ্টা করেন। অর্থাৎ সে পরিবারের অর্থনৈতিক কাজটিই সম্পাদন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে রফিক সাহেবের কাজটি পরিবারের অর্থনৈতিক। কাজকে সমর্থন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে রফিক সাহেবের কাজটি পরিবারের কোন ধরনের কাজকে সমর্থন করে, তা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর