রিপন ও স্বপনের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: রিপনের পরিবার যৌথ পরিবার ও স্বপনের পরিবার একক পরিবার। পারিবারিক কাঠামোর ভিত্তিতে বড় পরিবার বা বর্ধিত পরিবারকে যৌথ পরিবার বলা হয়। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন, একত্রে বসবাস করে। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ জাতীয় পরিবারে দাদা, বাবা ও তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তিন প্রজন্ম একত্রে বসবাস করে বলে কখনো কখনো একে তিন পুরুষের পরিবারও বলা হয়।উদ্দীপকে রিপন বাবা-মা, চাচা-চাচি ও দাদা-দাদিসহ একত্রে বাস করে, যা যৌথ পরিবারকে নির্দেশ করে।আবার, স্বপনের পরিবারটির ধরন হলো এটি একটি একক পরিবার।যে পরিবার কেবল বিবাহিত দম্পতি ও তাদের অবিবাহিত সন্তানাদি নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। অর্থাৎ একক পরিবার মা-বাবা, ভাই-বোন নিয়ে গঠিত হয়। তাই এ ধরনের পরিবারে লোকসংখ্যা খুবই সীমিত থাকে।উদ্দীপকেও দেখা যায়, স্বপন তার মা-বাবার সাথে বসবাস করে, যা একক পরিবারকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, পারিবারিক কাঠামো অনুযায়ী রিপনের পরিবার। যৌথ পরিবার ও স্বপনের পরিবার একটি একক পরিবার।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
রিপন ও স্বপনের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর