শেয়ারFacebookWhatsApp

“দৃশ্যকল্প-২ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: 'দৃশ্যকল্প-২'-এ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে। এ মতবাদকে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ বলে আমি মনে করি।রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদসমূহের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি।দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে গার্নার বলেন, 'রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। কেবল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আর তাই আমি মনে করি যে, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

“দৃশ্যকল্প-২ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ”- তোমার উত্তরের …

উদ্দীপক

দৃশ্যকল্প ১: রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে।দৃশ্যকল্প ২: রাষ্ট্রের উৎপত্তি ধারারাহিক পরিবর্তনের ফল। যা কতকগুলো উপাদানকে বিশেষভাবে প্রভাবিত করেছে। যাতে নিজেদের পারস্পরিক বন্ধন, রাজনৈতিক মতামত, অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলির প্রভাব লক্ষ করা যায়।

Rajshahi · 2024

উত্তর

নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত স্থলভাগ, সমুদ্রসীমা ও আকাশসীমাকে নির্দিষ্ট ভূখণ্ড বলে।

উত্তর

বর্তমানে বিভিন্ন কারণে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নগরায়ণ ও শিল্পায়ন একক পরিবার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এছাড়া শিল্প বিপ্লব, কৃষিনির্ভরতা হ্রাস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মানসিক দ্বন্দ্ব ও মতের অমিল, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, শ্রমের গতিশীলতা, শিক্ষার প্রসার প্রভৃতি কারণে যৌথ পরিবারের সদস্যরা পৃথক হয়ে নতুন ও একক পরিবার গঠনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আর এসব কারণেই বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে।

উত্তর

'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো- সমাজে - বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়িভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ রাষ্ট্র মানুষের সমঝোতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে, যা সামাজিক চুক্তি মতবাদের মূলভাবকে প্রতিনিধিত্ব করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ রাষ্ট্রের উৎপত্তির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে।

উত্তর

'দৃশ্যকল্প-২'-এ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে। এ মতবাদকে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ বলে আমি মনে করি।রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদসমূহের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি।দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে গার্নার বলেন, 'রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। কেবল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আর তাই আমি মনে করি যে, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।