'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদকে সমর্থন করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো- সমাজে - বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়িভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ রাষ্ট্র মানুষের সমঝোতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে, যা সামাজিক চুক্তি মতবাদের মূলভাবকে প্রতিনিধিত্ব করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ রাষ্ট্রের উৎপত্তির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদকে সমর্থন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর