রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অর্থাৎ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত- উক্তিটি যথার্থ।ঐতিহাসিক মতবাদের মূল বিষয় হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের - উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। যেটির সাথে উদ্দীপকের আফিফার ধারণার সাথে সম্পূর্ণ মিলে যায়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, "রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।" রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক রা বিবর্তনবাদমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। কেবল এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় এবং এ মতবাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। আসলে বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। বহু যুগ হতে সমাজের বিভিন্ন শক্তি ও উপাদানের পরিবর্তনের ফলে বর্তমান রাষ্ট্রের জন্ম।সুতরাং উপরিউক্ত বিষয় থেকে এটি স্পষ্ট হয়, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত মতবাদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অধিক গ্রহণযোগ্য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর