তথ্যচিত্র-২ এ কোন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? ব্যাখ্যাসহ বুঝিয়ে লেখ।
উত্তর: তথ্যচিত্র-২-এ রাষ্ট্রকে বোঝানো হয়েছে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রের বাসিন্দা। প্রতিটি রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে। সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র এর সদস্যদের তথা নাগরিকগণের বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। রাষ্ট্রে সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে। রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ-নির্দেশ জারির মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। এছাড়াও রাষ্ট্র জনকল্যাণ সাধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, এবং বিধবা নারীদের জন্য বিভিন্ন ভাতা প্রদান ইত্যাদি কার্যাবলি সম্পন্ন করে। রাষ্ট্র তার নিরাপত্তার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গঠন করে। বর্তমান বিশ্বের ক্ষমতার অপপ্রয়োগ ও প্রদর্শনের কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নানাবিধ সংকট ও জটিলতার সৃষ্টি হচ্ছে যা বিশ্ব, নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকের তথ্যচিত্র-২-এর রাজনৈতিক প্রতিষ্ঠানটি তার সদস্যদের জন্য আইন তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী গঠনসহ নানাবিধ কাজ করে। বিশ্ব পরিস্থিতির কারণে বিভিন্ন সংকট ও জটিলতার জন্য রাষ্ট্রের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের তথ্যচিত্র-২-এ রাষ্ট্রের আলোচ্য বৈশিষ্ট্যসমূহই চিত্রিত হয়েছে। অতএব বলা যায়, তথ্যচিত্র-২-এ রাষ্ট্রকে বোঝানো হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
তথ্যচিত্র-২ এ কোন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? ব্যাখ্যাসহ বুঝিয়ে লেখ।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর