উদ্দীপকে জিমের মতামতটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জী উদ্দীপকে জিমের মতামতটি রাষ্ট্রের উৎপত্তির ঐশী মতবাদকে নির্দেশ করে।ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ। এতে বলা হয়, স্বয়ং বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনিই রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা জনগণের জন্য গর্হিত অপরাধ। কারণ শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে, সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান।উদ্দীপকে আলোচনার একপর্যায়ে জিম বলল, এ পৃথিবীর সমস্ত কিছুই এক স্রষ্টার সৃষ্টি। তাই বলা যায়, স্রষ্টাই রাষ্ট্র সৃষ্টি করেছেন। যা রাষ্ট্রের উৎপত্তির ঐশী মতবাদকে নির্দেশ করে। তাই বলা যায়, জিমের মতামতটি উদ্দীপকে রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদকে নির্দেশ করা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে জিমের মতামতটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর