উদ্দীপক-২-এ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত যে মতবাদকে নির্দেশ করে তুমি কি তা সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক-২ এ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়োগ মতবাদ নির্দেশিত হয়েছে, যা আমি সমর্থন করি না।উদ্দীপকে বর্ণিত প্রেক্ষিতে লক্ষণীয় যে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুর ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ক্ষমতা বা বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার এ ঘটনা স্পষ্টত রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়োগ মতবাদের প্রতিফলন। বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো- বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে আরও বলা হয় যে, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে।উদ্দীপকের প্রেক্ষিতে এই মতবাদের প্রতিফলন ঘটলেও এই মতবাদ সর্বদা কার্যকর নয়। সমালোচকরা এ মতবাদকে ভ্রান্ত, অযৌক্তিক ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। কেননা, শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্রের উদ্ভব ও টিকে থাকা হতো তবে বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল ও ছোট রাষ্ট্র টিকে থাকতে পারত না। আর এসব কারণেই আমি উদ্দীপকে প্রতিফলিত রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদকে সমর্থন করি না।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপক-২-এ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত যে মতবাদকে নির্দেশ করে তুমি …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর