উদ্দীপকে বর্ণিত সাফওয়ান ও সারাহর পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাফওয়ান ও সারাহর পরিবারটি কাঠামোগত দিক থেকে একটি একক পরিবার।পারিবারিক গঠন-কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার কেবল মা-বাবা ও ভাইবোন নিয়ে গঠিত হয়। অর্থাৎ যে পরিবার কেবল বিবাহিত দম্পত্তি ও তাদের অবিবাহিত সন্তানাদি নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। এ ধরনের পরিবারে সদস্য সংখ্যা দুই পুরুষে সীমাবদ্ধ থাকে বিধায় পরিবার ছোট হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন কারণে একক পরিবারের জনপ্রিয়তা ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।উদ্দীপকের সাফওয়ান ও সারাহ ভাইবোন এবং তারা তাদের বাবা-মায়ের সাথে বসবাস করে। অর্থাৎ তাদের পরিবার কেবল পিতা-মাতা ও সন্তানাদির মধ্যে সীমাবদ্ধ। আর এর মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে, উক্ত পরিবারটি একক পরিবার।সুতরাং, সাফওয়ান ও সারাহর পরিবারটি হলো একক পরিবার।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সাফওয়ান ও সারাহর পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর