তুমি কি মনে কর উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে।উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজ বর্ণিত রয়েছে। এছাড়াও পরিবারের আরও কিছু কাজ রয়েছে। যেমন- পরিবারের একটি মৌলিক কাজ হলো পরিবারের জৈবিক কাজ। আমাদের বাবা-মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা পালিত হচ্ছি। সুতরাং, সন্তান জন্মদান ও লালন-পালন পরিবারের, অন্যতম কাজ। আবার, পরিবারের সদস্যদের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও পরিবারের একটি উল্লেখযোগ্য কাজ। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অন্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। আবার, বড়দের আদেশ-নিষেধ মেনে ও তাদের মতাদর্শ দ্বারা অন্যান্যরা প্রভাবিত হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, যা সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এভাবেই পরিবার রাজনৈতিক শিক্ষাদানের কাজ সম্পাদন করে থাকে। সর্বোপরি, পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক দিক সমৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মনস্তাত্ত্বিক কাজও সম্পন্ন করে থাকে। আর এসব নানামুখী কাজের জন্যই আমি মনে করি যে, উদ্দীপকে বর্ণিত কাজের বাইরে পরিবারের আরও কাজ রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর