উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের ধারণা দেওয়া হয়েছে তার উৎপত্তিগত দিক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের ধারণা দেওয়া হয়েছে তা হলো পৌরনীতি ও নাগরিকতা। কেননা জনাব কবির তার ছেলে আবিরকে নিজের আদর্শ ধরে রাখতে সম্প্রতি নবম শ্রেণির মানবিক শাখার সমাজ ও রাষ্ট্রের নাগরিকের' আচরণ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতাবোধ জাগ্রতসহ গণতান্ত্রিক আদর্শ, দেশপ্রেম ইত্যাদি বিষয়ের মধ্যে নিহিত থাকে, যা পৌরনীতি ও নাগরিকতা বিষয়টিকেই ধারণা দেয়। পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Civics শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ Civis এবং Civitas থেকে। শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। সুতরাং পৌরনীতি বা Civics শব্দটির উৎপত্তিগত বিচারে বলা যায়, বিষয়টির উৎপত্তি হয়েছে মূলত প্রাচীন গ্রিসে। অন্যদিকে রাষ্ট্র ও এর কার্যাবলি সম্পর্কিত ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে গ্রিসে নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। এ সময় থেকেই মূলত পৌরনীতির যাত্রা শুরু। গ্রিক দার্শনিক প্লেটো (Plato) তার বিখ্যাত গ্রন্থ 'The Republic [গণিত] -এ নাগরিক, নাগরিকের শ্রেণিবিভাগ এবং সমাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেন। পরবর্তীতে প্লেটোর সুযোগ্য ছাত্র এরিস্টটল তার 'The Politics [গণিত] গ্রন্থে বাস্তবভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেন। নাগরিক, রাষ্ট্র ও তার কার্যাবলি সম্পর্কে এত বেশি বাস্তবভিত্তিক আলোচনা এরিস্টটলের পূর্বে আর কেউ করেননি। এ বিবেচনায় এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতির জনক বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের ধারণা দেওয়া হয়েছে তার উৎপত্তিগত দিক ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর