শেয়ারFacebookWhatsApp

রাকিব এবং রাজিনের পরিবারের কাজের ধরন কি একই? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, উদ্দীপকে বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাকিব ও রাজিনের পরিবারের কাজের ধরন এক নয়।পরিবারের কার্যাবলি ব্যাপক ও বিবিধ। উদ্দীপকে রাকিবের পরিবারে বাবা-মা সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে পার্কে ও চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। আর এসবের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজের প্রতিফলন পাওয়া যায়। পরিবার শিক্ষাসংক্রান্ত মৌলিক কার্যাবলি সম্পাদন করে বিধায় একে শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই বিভিন্ন মানবীয় গুণ বিকশিত হয়। আবার, পরিবার তার সদস্যদের মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক কাজ যেমন- গল্প-গুজব, হাসি-ঠাট্টা, টিভি দেখা, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজও করে থাকে। অন্যদিকে, রাজিনের পরিবারে তার বাবা ব্রয়লার মুরগি পালন ও মাছ চাষ করেন। যার আয় দ্বারা পরিবারে অর্থসংস্থান ঘটে। এটি পরিবারের অর্থনৈতিক কাজ। আর রাজিনের সাথে তার দাদা-দাদি গল্প করে, যাতে পরিবারের বিনোদনমূলক কাজ ফুটে ওঠেছে। স্পষ্টত, রাকিবের পরিবারের কাজ হলো শিক্ষামূলক, যেখানে রাজিনের পরিবারের কাজ অর্থনৈতিক। তবে উভয় পরিবারেই বিনোদনমূলক কাজের প্রতিফলন রয়েছে। আর তাই বলা যায়, আংশিক মিল থাকলেও উভয় পরিবারে কাজের ধরন ভিন্ন।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রাকিব এবং রাজিনের পরিবারের কাজের ধরন কি একই? তোমার উত্তরের সপক্ষে য…

উদ্দীপক

রাকিব মা-বাবাসহ শহরে বাস করে। তার মা একজন গৃহিণী এবং বাবা একজন সরকারি স্কুল শিক্ষক। মা-বাবা তার পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে তাকে নিয়ে পার্কে ও চিড়িয়াখানায় বেড়াতে যান।বার্ষিক পরীক্ষা শেষে রাকিব তার বন্ধু রাজিনের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। রাজিনের বাবা ব্রয়লার মুরগি পালন করেন এবং পুকুরে মাছ চাষ করেন। রাজিনের দাদা ও দাদি তাদের সাথে গল্প করেন।

Dinajpur · 2025

উত্তর

নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে রাজিনের পরিবারটি একটি যৌথ পরিবার।সামাজিক সংগঠন পরিবারের গঠন-কাঠামো সর্বত্র এক নয়। পারিবারিক কাঠামোর ভিত্তিতে তেমনিভাবে পরিবার দুই ভাগে বিভক্ত-একক পরিবার ও যৌথ পরিবার। যে পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলা হয়। যৌথ পরিবার হলো বড় পরিবার। এটি মূলত একাধিক একক পরিবারের সমষ্টি।উদ্দীপকের রাজিনের পরিবারে তার বাবা-মা ছাড়াও তার দাদা-দাদি বসবাস করে। আর এতেই স্পষ্ট হয়, উক্ত পরিবারটি একটি যৌথ পরিবার।সুতরাং, রাজিনের পরিবারের ধরন হলো যৌথ পরিবার।

উত্তর

না, উদ্দীপকে বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাকিব ও রাজিনের পরিবারের কাজের ধরন এক নয়।পরিবারের কার্যাবলি ব্যাপক ও বিবিধ। উদ্দীপকে রাকিবের পরিবারে বাবা-মা সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে পার্কে ও চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। আর এসবের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজের প্রতিফলন পাওয়া যায়। পরিবার শিক্ষাসংক্রান্ত মৌলিক কার্যাবলি সম্পাদন করে বিধায় একে শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই বিভিন্ন মানবীয় গুণ বিকশিত হয়। আবার, পরিবার তার সদস্যদের মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক কাজ যেমন- গল্প-গুজব, হাসি-ঠাট্টা, টিভি দেখা, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজও করে থাকে। অন্যদিকে, রাজিনের পরিবারে তার বাবা ব্রয়লার মুরগি পালন ও মাছ চাষ করেন। যার আয় দ্বারা পরিবারে অর্থসংস্থান ঘটে। এটি পরিবারের অর্থনৈতিক কাজ। আর রাজিনের সাথে তার দাদা-দাদি গল্প করে, যাতে পরিবারের বিনোদনমূলক কাজ ফুটে ওঠেছে। স্পষ্টত, রাকিবের পরিবারের কাজ হলো শিক্ষামূলক, যেখানে রাজিনের পরিবারের কাজ অর্থনৈতিক। তবে উভয় পরিবারেই বিনোদনমূলক কাজের প্রতিফলন রয়েছে। আর তাই বলা যায়, আংশিক মিল থাকলেও উভয় পরিবারে কাজের ধরন ভিন্ন।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।