উদ্দীপকে পরিবারের কোন কাজগুলোর ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজের ইঙ্গিত রয়েছে।পরিবারের বহুমুখী কাজের মধ্যে অন্যতম হলো শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ। পরিবারে একই সাথে যেমন বিদ্যালয়পূর্ব লেখাপড়া শেখা শুরু হয়, তেমনি বিভিন্ন মানবিক গুণ তথা সততা, শিষ্টাচার, উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা ইত্যাদির শিক্ষাও সম্পন্ন হয়ে থাকে।উদ্দীপকে রিফাত ট্রেনে বয়স্ক যাত্রীকে সিটে বসতে দিয়েছে। আর এই কাজের মাধ্যমে সে তার নৈতিক অবস্থান, শিষ্টাচার তথা বড়দের সম্মান প্রদর্শন করেছে, যেখানে পরিবারের শিক্ষাদানের সফলতা প্রতিফলিত হয়েছে। আবার, রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে গিয়েছে এবং মজা করেছে। পরিবার তার সদস্যদের গল্প, হাসি-ঠাট্টা, গান-বাজনা, বেড়াতে যাওয়ার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।আর তাই বলা যায়, উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ প্রতিফলিত হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে পরিবারের কোন কাজগুলোর ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর