সরকারকে কেন রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সরকার হলো রাষ্ট্র গঠনের সেই অপরিহার্য উপাদান যার সাহায্যে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। রাষ্ট্র যদি হয় জাহাজ, তবে সরকার হলো তার নাবিক। কেননা, সরকারই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার চর্চা করে এবং রাষ্ট্রের অন্যসব উপাদানকে নিয়ন্ত্রণ করে। সরকারের পরিচালিত পথেই রাষ্ট্র এগিয়ে চলে। সরকারের সফলতা বা ব্যর্থতার ওপরই রাষ্ট্রের ভাবমূর্তি নির্ধারিত হয়। আর এসব কারণেই সরকারকে রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
সরকারকে কেন রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর