শেয়ারFacebookWhatsApp

সরকার ছাড়া কেন রাষ্ট্র চলতে পারে না? ব্যাখ্যা কর।

উত্তর: সরকার রাষ্ট্র পরিচালনার বাস্তবায়নকারী উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। এক্ষেত্রে রাষ্ট্র যদি হয় মানবদেহ, তবে সরকার হলো তার মস্তিষ্ক। কেননা, সরকারই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার চর্চা করে এবং সরকারের পরিচালিত পথেই রাষ্ট্র এগিয়ে 'চলে। সরকারের সফলতা বা ব্যর্থতার ওপরই রাষ্ট্রের ভাবমূর্তি নির্ধারিত হয়। আর তাই সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

সরকার ছাড়া কেন রাষ্ট্র চলতে পারে না? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কদম আলি অভাবের তাড়নায় সপরিবারে ঢাকায় চলে আসেন। তিনি রিকশা চালিয়ে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করেন। তার এক ছেলে চা বিক্রি করে এবং স্ত্রী গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন।দৃশ্যকল্প-২: মোঙ্গল জাতির নেতা চেঙ্গিস খান প্রথমে আশপাশের গোত্রগুলোকে পরাজিত করেন। পরবর্তীতে তিনি যুদ্ধের মাধ্যমে বিভিন্ন রাজ্য দখল করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

Barisal · 2024

উত্তর

যখন কোনো সংঘবদ্ধ জনগোষ্ঠী সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে।

উত্তর

সরকার রাষ্ট্র পরিচালনার বাস্তবায়নকারী উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। এক্ষেত্রে রাষ্ট্র যদি হয় মানবদেহ, তবে সরকার হলো তার মস্তিষ্ক। কেননা, সরকারই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার চর্চা করে এবং সরকারের পরিচালিত পথেই রাষ্ট্র এগিয়ে 'চলে। সরকারের সফলতা বা ব্যর্থতার ওপরই রাষ্ট্রের ভাবমূর্তি নির্ধারিত হয়। আর তাই সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না।

উত্তর

দৃশ্যকল্প-১ পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।পরিবার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে। অর্থনৈতিক কাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে এর সদস্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর কদম আলী রিকশা চালিয়ে অর্থ উপার্জন করেন। এছাড়াও তার পুত্র ও স্ত্রী যথাক্রমে চা বিক্রি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদের পরিবারের অর্থের যোগান দিচ্ছেন। অর্থাৎ, তারা পরিবারের অর্থনৈতিক কাজটিই সম্পাদন করেছেন। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।

উত্তর

"দৃশ্যকল্প-২ রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে ইঙ্গিত করে, যা সমর্থনযোগ্য নয়"- এ মন্তব্যের সাথে আমি পুরাপুরি একমত।বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে- এ মূল বক্তব্যের ওপর ভিত্তি করে বল বা শক্তি প্রয়োগ মতবাদ প্রতিষ্ঠিত। এ মতবাদে বলা হয়, সমাজে বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ এ মতবাদকে ইঙ্গিত করা হয়েছে। বল বা শক্তি প্রয়োগ মতবাদ সমর্থনযোগ্য নয়। কেননা, শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকত তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। এছাড়াও এ মতবাদ যুদ্ধবিগ্রহ ও অরাজকতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যা বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও অচল। সমালোচকরা এ মতবাদকে অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। এ মতবাদ তাই দুর্বল ও অগ্রহণযোগ্য যা বর্তমানে বৃহৎ রাষ্ট্রের পাশে অবস্থিত তুলনামূলক ক্ষুদ্র রাষ্ট্রসমূহের দিকে লক্ষ করলেই প্রমাণিত হয়।তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদ সমর্থনযোগ্য নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।