উদ্দীপকে সুমনের খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে বাবা-মায়ের কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমনের খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে বাবা-মায়ের প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্য ও উপাদানের দিকে লক্ষ্য রাখা উচিত।নবম শ্রেণির ছাত্র সুমন। সহপাঠীদের তুলনায় বেশ খাটো এবং কম ওজনের। এরূপ অবস্থায় তার খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। এছাড়া হাড়ের গঠন ঠিক রাখার জন্য ফসফরাস ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াতে হবে। সুমনের খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে বাবা-মায়ের যেসব বিষয়ের দিকে লক্ষ রাখা উচিত- i. প্রতি বেলার প্রধান খাবারে অর্থাৎ সকাল, দুপুর ও রাতের বেলায় মৌলিক খাদ্যগোষ্ঠীর বিভিন্ন শ্রেণির খাদ্য থাকতে হবে। ii. তার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালরির চাহিদা যাতে পূরণ হয় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে শস্য ও শস্য জাতীয় খাদ্য প্রতিদিনের তালিকাতে থাকতে হবে। iii. প্রতিদিন উদ্ভিজ ও প্রাণিজ উভয় উৎস থেকেই প্রোটিন গ্রহণ করতে হবে। দিনে অন্তত একবার প্রাণিজ প্রোটিন গ্রহণ করতে হবে। iv. শক্তির চাহিদা মেটানোর জন্য কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য দিতে হবে। v. প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের মৌসুমি, রঙিন শাকসবজি ও তাজা টক জাতীয় ফল অবশ্যই থাকতে হবে। vi. সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দৈনিক ৬-৮ গ্লাস পানি পান করতে হবে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে সুমনের খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে বাবা-মায়ের কোন কোন বিষয়…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর