'?' চিহ্নিত স্থানটি বু-ফে পরিবেশনকে নির্দেশ করে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বু-ফে পদ্ধতি বেশ সুবিধাজনক। যেখানে অতিথির সংখ্যা অনেক বেশি, কিন্তু জায়গা কম থাকে ও বিশেষ বা প্রধান অতিথি থাকে না সেখানে খাদ্য পরিবেশনের জন্য বু-ফে পদ্ধতিটি ব্যবহার করা হয়। এ পরিবেশন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যেমন- বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগান, হলরুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের জন্য প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সুন্দরভাবে সাজানো থাকে। টেবিলের দুই পাশে অথবা চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা প্রত্যেক প্রকার খাবার প্লেটে নিয়ে স্বাধীনভাবে পছন্দমতো জায়গায় বসে গল্প গুজবের মধ্য দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করতে পারেন। আর খাবার টেবিলে খাদ্যগ্রহণের আনুষঙ্গিক ও প্রয়োজনীয় বাসনপত্র সুসজ্জিত থাকলে তা আহারে তৃপ্তিও বাড়ায়।