শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শায়লা ও রূপার নির্বাচিত রেখার পোশাকটি তাদের ক্ষেত্রে কতটা মানানসই- তা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে শায়লা ও রূপার নির্বাচিত রেখার পোশাকটি তাদের ক্ষেত্রে খুব একটা মানানসই না। উদ্দীপকে শায়লা ও রূপা দুই বান্ধবী। শায়লার দেহাকৃতি লম্বা ও পাতলা। রূপার দেহের গড়ন মোটা ও খাটো। তারা দুজনেই লম্বা রেখার পোশাক পরে একটি অনুষ্ঠানে আসে। রূপাকে পোশাকটিতে মানালেও শায়লাকে মানাচ্ছিল না। খাড়া বা লম্বা রেখা গম্ভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। এই রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এই রেখার নকশার পোশাক স্থূলকায় ও অপেক্ষাকৃত কম উচ্চতার ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে ব্যক্তির উচ্চতা কিছুটা বাড়িয়ে দেয় বলে মনে হয়। এই পোশাকটি রূপার ক্ষেত্রে প্রযোজ্য। সমান্তরাল রেখার মাধ্যমে বিশ্রাম ও আরামের অনুভূতি আসে। লম্বা ও কৃষকায় ব্যক্তির জন্য এ ধরনের রেখার পোশাক উপযোগী। এতে তাদের দেহের কৃশ ভাব কিছুটা কম মনে হয়। এ গঠনের মেয়েরা চওড়া পাড়ের শাড়ি, আড়াআড়ি রেখার ডুরে শাড়ি পরতে পারে এবং ছেলেরা আড়াআড়ি রেখার পাঞ্জাবি পড়তে পারে। এই রেখা আপাতদৃষ্টিতে কোনো কিছুর দৈর্ঘ্যকে হ্রাস করে এবং প্রশস্ততা বৃদ্ধি করে। এ পোশাকটি শায়লার জন্য খুব মানানসই হবে। সুতরাং বলা যায়, রূপার জন্য লম্বা রেখার পোশাক মানানসই আর শায়লার জন্য সমান্তরাল রেখার পোশাক মানানসই।

SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল

উদ্দীপকে শায়লা ও রূপার নির্বাচিত রেখার পোশাকটি তাদের ক্ষেত্রে কতটা …

উদ্দীপক

ঈদ উপলক্ষ্যে ময়নার মা হালকা গোলাপী রঙের ফ্রকের বুকের সামনের অংশ সাদা ও বেগুনী রঙের মিশ্রণে কাজ করা জামা দেন। এটা গায়ে দেওয়ার পর ময়নাকে বেশ সুন্দর মানিয়েছে। অপরদিকে শায়লা ও রূপা দুই বান্ধবী। শায়লার দেহাকৃতি লম্বা ও পাতলা। রূপার দেহের গড়ন মোটা ও খাটো। তারা দুজনেই লম্বা রেখার পোশাক পরে একটি অনুষ্ঠানে আসে। রূপাকে পোশাকটিতে মানালেও শায়লাকে মানাচ্ছিল না।

Dhaka · 2025

উত্তর

যেকোনো শিল্পের গাঠনিক একক (building blook) বা ভিত্তি হচ্ছে বিন্দু।

উত্তর

পোশাকে একই শিল্প উপাদান বারবার ব্যবহার করাকে পুনরাবৃত্তি বলে। রেখা, রং বা আনুষঙ্গিক উপকরণ বারবার ব্যবহার করে কিংবা সেলাই, বোতাম, সূচিকর্ম, লেস ইত্যাদির সমান্তরাল লাইন সৃষ্টি করে ছন্দ আনা যায়। তিন বা ততোধিকবার রেখা বা আকার ব্যবহার করলে তা একটি নকশায় পরিণত হয়।

উত্তর

ময়নার পোশাক নির্বাচনের সময় পোশাকে রঙের 'সুষ্ঠু ব্যক্তিত্ব গঠন' এ ভূমিকা প্রকাশ পেয়েছে। পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিত্বকে যথাযথভাবে বিকশিত করা যায়। আবার যে রং মানায় না সে রঙের পোশাক পরলে মানুষকে মলিন দেখায়। রং চেহারার মধ্যে পরিবর্তন আনতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করলে সকলকেই ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ্য ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বৃদ্ধি পায়। পোশাকের ত্রুটিপূর্ণ রং নির্বাচন ব্যক্তির সৌন্দর্য বা ব্যক্তিত্বকে ম্লান করে দিতে পারে। পোশাকের রং নির্বাচন করার সময় তাই সতর্কতা অবলম্বন করতে হয়। পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। উদ্দীপকে ঈদ উপলক্ষ্যে ময়নার মা হালকা গোলাপি রঙের ফ্রকের বুকের সামনের অংশ সাদা ও বেগুনি রঙের মিশ্রণে কাজ করা জামা কিনে দেন। এটা গায়ে দেওয়ার পর ময়নাকে বেশ সুন্দর মানিয়েছে। মূলত পোশাকে রঙের ভূমিকার কারণে তাকে সুন্দর দেখাচ্ছে। তাই বলা যায়, সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনে পোশাকে রঙের ভূমিকা ব্যাপক।

উত্তর

উদ্দীপকে শায়লা ও রূপার নির্বাচিত রেখার পোশাকটি তাদের ক্ষেত্রে খুব একটা মানানসই না। উদ্দীপকে শায়লা ও রূপা দুই বান্ধবী। শায়লার দেহাকৃতি লম্বা ও পাতলা। রূপার দেহের গড়ন মোটা ও খাটো। তারা দুজনেই লম্বা রেখার পোশাক পরে একটি অনুষ্ঠানে আসে। রূপাকে পোশাকটিতে মানালেও শায়লাকে মানাচ্ছিল না। খাড়া বা লম্বা রেখা গম্ভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। এই রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এই রেখার নকশার পোশাক স্থূলকায় ও অপেক্ষাকৃত কম উচ্চতার ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে ব্যক্তির উচ্চতা কিছুটা বাড়িয়ে দেয় বলে মনে হয়। এই পোশাকটি রূপার ক্ষেত্রে প্রযোজ্য। সমান্তরাল রেখার মাধ্যমে বিশ্রাম ও আরামের অনুভূতি আসে। লম্বা ও কৃষকায় ব্যক্তির জন্য এ ধরনের রেখার পোশাক উপযোগী। এতে তাদের দেহের কৃশ ভাব কিছুটা কম মনে হয়। এ গঠনের মেয়েরা চওড়া পাড়ের শাড়ি, আড়াআড়ি রেখার ডুরে শাড়ি পরতে পারে এবং ছেলেরা আড়াআড়ি রেখার পাঞ্জাবি পড়তে পারে। এই রেখা আপাতদৃষ্টিতে কোনো কিছুর দৈর্ঘ্যকে হ্রাস করে এবং প্রশস্ততা বৃদ্ধি করে। এ পোশাকটি শায়লার জন্য খুব মানানসই হবে। সুতরাং বলা যায়, রূপার জন্য লম্বা রেখার পোশাক মানানসই আর শায়লার জন্য সমান্তরাল রেখার পোশাক মানানসই।
SSCগার্হস্থ্য বিজ্ঞান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে হলে পোশাকে-
i. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করা যায়
ii. বিপরীত রং ব্যবহার করা যায়
iii. ছোট ছোট অংশে গাঢ় রং ব্যবহার করা যায়নিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হলদে সবুজ রং তৈরি হয় কোন রঙের মিশ্রণে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • নীল+হলুদ
  • নীল+বেগুনি
  • নীল+সবুজ
  • হলুদ+সবুজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তীর্যকা বা কৌণিক রেখা কীসের পরিচয় বহন করে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • উল্লাসের
  • আরামের
  • সংযমের
  • আবেগের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খাদ্য গ্রহণের স্থানটির পরিবেশ হবে-
i. মনোরম
ii. আলোকিত
iii. পরিষ্কার-পরিচ্ছন্ননিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মলি সবসময় বাড়িতে মেহমান দাওয়াত করলে টেবিল গুছিয়ে প্লেট, প্লাস, চামচ, বন প্লেট দিয়ে টেবিল সাজিয়ে রাখে। তার এ কাজের উদ্দেশ্য হলো খাওয়ার কাজকে-
i. সহজ করা
ii. নিজের কাজ নিজে করা
iii. আনন্দময় করানিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রহিম মিঞা রিকশা চালায়। তার খাদ্যে বেশি পরিমাণে থাকতে হবে-
i. কার্বোহাইড্রেট
ii. ফ্যাট
iii. প্রোটিননিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মেনু পরিকল্পনার সময় বিবেচনা করতে হয়-
i. আয়
ii. বয়স
iii. শ্রমনিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রান্নায় নতুনত্ব আনা যায় কীসের মাধ্যমে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • মেনু
  • পরিকল্পনা
  • রেসিপি
  • পরিবেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আদর্শ রেসিপিতে কোনটি উল্লেখ থাকে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • খাবারের নাম
  • পরিবেশন সংখ্যা
  • উপকরণ
  • পরিমাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন বয়সীদের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন বেশি?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • শিশুদের
  • প্রাপ্ত বয়স্কদের
  • মধ্য বয়সীদের
  • বাড়ন্ত ছেলেমেয়েদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মেয়েদের শারীরিক বর্ধন দ্রুত হয় কত বছর বয়সে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • ৮-১০
  • ১০-১৩
  • ১১-১৪
  • ১৪-১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ত্বক ও চোখের সুস্থতার জন্য যে ভিটামিন প্রয়োজন তা হলো-
i. ভিটামিন 'ব'
ii. ভিটামিন 'স'
iii. ভিটামিন 'এ'নিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে হলে পোশাকে-i. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করাহলদে সবুজ রং তৈরি হয় কোন রঙের মিশ্রণে?তীর্যকা বা কৌণিক রেখা কীসের পরিচয় বহন করে?খাদ্য গ্রহণের স্থানটির পরিবেশ হবে-i. মনোরমii. আলোকিতiii. পরিষ্কার-পরিচ্ছন্ননিচেরমলি সবসময় বাড়িতে মেহমান দাওয়াত করলে টেবিল গুছিয়ে প্লেট, প্লাস, চামচ, বন প্লেট দিরহিম মিঞা রিকশা চালায়। তার খাদ্যে বেশি পরিমাণে থাকতে হবে-i. কার্বোহাইড্রেটii. ফ্মেনু পরিকল্পনার সময় বিবেচনা করতে হয়-i. আয়ii. বয়সiii. শ্রমনিচের কোনটি সঠিক?রান্নায় নতুনত্ব আনা যায় কীসের মাধ্যমে?আদর্শ রেসিপিতে কোনটি উল্লেখ থাকে?কোন বয়সীদের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন বেশি?মেয়েদের শারীরিক বর্ধন দ্রুত হয় কত বছর বয়সে?ত্বক ও চোখের সুস্থতার জন্য যে ভিটামিন প্রয়োজন তা হলো-i. ভিটামিন 'ব'ii. ভিটামিন '

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে শায়লা ও রূপার নির্বাচিত রেখার পোশাকটি তাদের ক্ষেত্রে কতটা … | Prosthuti