ময়নার পোশাক নির্বাচনের সময় পোশাকে রঙের কোন ভূমিকাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ময়নার পোশাক নির্বাচনের সময় পোশাকে রঙের 'সুষ্ঠু ব্যক্তিত্ব গঠন' এ ভূমিকা প্রকাশ পেয়েছে। পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিত্বকে যথাযথভাবে বিকশিত করা যায়। আবার যে রং মানায় না সে রঙের পোশাক পরলে মানুষকে মলিন দেখায়। রং চেহারার মধ্যে পরিবর্তন আনতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করলে সকলকেই ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ্য ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বৃদ্ধি পায়। পোশাকের ত্রুটিপূর্ণ রং নির্বাচন ব্যক্তির সৌন্দর্য বা ব্যক্তিত্বকে ম্লান করে দিতে পারে। পোশাকের রং নির্বাচন করার সময় তাই সতর্কতা অবলম্বন করতে হয়। পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। উদ্দীপকে ঈদ উপলক্ষ্যে ময়নার মা হালকা গোলাপি রঙের ফ্রকের বুকের সামনের অংশ সাদা ও বেগুনি রঙের মিশ্রণে কাজ করা জামা কিনে দেন। এটা গায়ে দেওয়ার পর ময়নাকে বেশ সুন্দর মানিয়েছে। মূলত পোশাকে রঙের ভূমিকার কারণে তাকে সুন্দর দেখাচ্ছে। তাই বলা যায়, সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনে পোশাকে রঙের ভূমিকা ব্যাপক।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
ময়নার পোশাক নির্বাচনের সময় পোশাকে রঙের কোন ভূমিকাটি প্রকাশ পেয়েছে? …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর