ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনটি থাকে না?
ক. ব্যক্তিগত মালিকানা
খ. ভোগের অবাধ স্বাধীনতা
গ. সরকারের হস্তক্ষেপ
ঘ. ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ
উত্তর: সরকারের হস্তক্ষেপ
ব্যাখ্যা: ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উৎপাদন, বণ্টন, ভোগ সবই বাজারে দ্রব্যের চাহিদা ও ডোগানের পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া দ্বারা পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে সরকারের হস্তক্ষেপ নাই বললেই চলে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · MCQ