শেয়ারFacebookWhatsApp

উফশি ধানের দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: উফশী ধান আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ আধুনিক জাতের ধান। এটি উচ্চ ফলনশীল। অর্থাৎ একই জমিতে উফশী ধান চাষ করলে দেশি ধানের তুলনায় বেশি ধান পাওয়া যায়। আবার, উফশী ধানের জীবনচক্র ছোট হওয়ায় এটি অল্প সময়ে পরিপক্ক হয়, ফলে কৃষক একই জমিতে বছরে একাধিকবার চাষ করতে পারেন।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উফশি ধানের দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুজিত বাবু তার বাড়ির পাশে একখন্ড এঁটেল দোআঁশ মাটিতে ধান চাষ করলেন। চাষ করতে গিয়ে তিনি সঠিক নিয়মে জমি প্রস্তুত, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার পরেও কাঙ্ক্ষিত মাত্রায় ফলন না পাওয়ায় হতাশ হলেন এবং কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলেন। কৃষি কর্মকর্তা তাকে ধান চাষের মূল উপকরণ সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের প্রয়োজনীয় পরামর্শ দেন।

Dinajpur · 2025

উত্তর

ভূমিকর্ষণ হলো মাটিকে খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করার প্রক্রিয়া।

উত্তর

উফশী ধান আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ আধুনিক জাতের ধান। এটি উচ্চ ফলনশীল। অর্থাৎ একই জমিতে উফশী ধান চাষ করলে দেশি ধানের তুলনায় বেশি ধান পাওয়া যায়। আবার, উফশী ধানের জীবনচক্র ছোট হওয়ায় এটি অল্প সময়ে পরিপক্ক হয়, ফলে কৃষক একই জমিতে বছরে একাধিকবার চাষ করতে পারেন।

উত্তর

সুজিত বাবুর ধানের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য যথাযথভাবে শুকানো ও সংরক্ষণ করা হয়নি। তাই তার জমিতে ধানের ফলন ভাল হয় নি। নিচে তা ব্যাখ্যা করা হলো-ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা ১৮ – 80% পর্যন্ত থাকে। এ আর্দ্রতা বীজের জীবনীশক্তি নষ্ট করে ফেলে। এই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজের আর্দ্রতা ১২% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। এজন্য বীজকে প্রায় তিনদিন প্রখর রোদে শুকাতে হয়। কিন্তু সুজিত বাবু তার ধান বীজগুলোকে উপযুক্ত তাপে শুকাননি। যার ফলে তার বীজগুলোর জীবনীশক্তি হ্রাস পায়। একই সাথে বীজের অঙ্কুরোদগম ক্ষমতাও কমে যায়। এমনকি সঠিক মাত্রায় বীজ না শুকানো এবং সংরক্ষণ ত্রুটির ফলে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ ঘটে যা বীজের গুণগতমান নষ্ট করে - দিয়েছিল। আর এসব কারণেই সুজিত বাবুর ধানের বীজ ঠিকমতো অঙ্কুরিত হয়নি। যা তার ধানের ফলন ভালো না হওয়ার কারণ ।

উত্তর

কৃষি কর্মকর্তা সুজিত বাবুকে সঠিকভাবে বীজ সংরক্ষণের পরামর্শ দেন। নিচে তার পরামর্শটি মূল্যায়ন করা হলো-পিমেন্টবীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো বীজের গুণগতমান রক্ষা করা এবং যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সতর্ক হওয়া ও প্রতিরোধের ব্যবস্থা করা। কারণ বীজ হলো ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। বীজ যদি সুস্থ ও রোগমুক্ত না হয় তাহলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে বীজ সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়। কারণ বীজ খুবই অনুভূতিপ্রবণ হওয়ায় সামান্য অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয়ে যায়। সঠিকভাবে বীজ সংরক্ষণ করলে বীজ দেখতে আকর্ষণীয় হয়, বিশুদ্ধতা বৃদ্ধি পায় ও গুণগতমান বাড়ে। তাছাড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষিত বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ভালো থাকে এবং এই বীজ থেকে ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। এছাড়া এই বীজ বিক্রি করেও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।পরিশেষে বলা যায় যে, ফসলের কাঙ্ক্ষিত ফলন প্রাপ্তির জন্য সঠিক পন্থায় বীজ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার পরামর্শটি খুবই যৌক্তিক ও যথার্থ ছিল।
SSCকৃষিশিক্ষাDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।