মাছের সম্পূরক খাদ্য প্রদানের মূল উদ্দেশ্য হলো দ্রুত মাছের বৃদ্ধি। এ কারণে মাছের প্রজাতি, বয়স ও আকারের ওপর ভিত্তি করে খাদ্য ও পুষ্টির চাহিদাও ভিন্ন হয়। সুস্থ সবল ও দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য মাছের খাবারে বিভিন্ন পুষ্টি উপাদান থাকা আবশ্যক। তবে এসব উপাদানের মধ্যে আমিষ বা প্রোটিনই হলো গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল। মাছের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন পরিমাণে এ উপাদানটির প্রয়োজন পড়ে। প্রয়োগকৃত খাদ্য গ্রহণের পর কি পরিমাণে সেটা মাছ ব্যবহার করতে পারছে তা Food Conversion Ratio বা FCR নির্ণয়ের মাধ্যমে জানা যায়। কোনো খাদ্যের FCR মান অবশ্যই ১ এর চেয়ে বেশি হয়। আব্দুল বাসেত সাহেবের প্রয়োগকৃত খাদ্যের FCR ২.৩ যা ১ এর চেয়ে বেশি। তাই তার প্রয়োগকৃত খাদ্যটি যথেষ্ট গুণগতমান সম্পন্ন।