বাংলাদেশে বীজ সংরক্ষণের অনেক পদ্ধতি আছে। এক এক ফসলের বীজের জন্য এক এক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন- দানাজাতীয় শস্য ধান, গম, ভুট্টা, বীজের জন্য পলিব্যাগ, ধানগোলা, ডোল, মাটির পাত্র, চটের বস্তা ও বেড ব্যবহার করা হয়। উদ্দীপকের করিম মিয়া পলিব্যাগে বীজ সংরক্ষণ করেন। সাধারণত আজকাল পাঁচ কেজি ধারণক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয়। এই ব্যাগ আরডিআরএস কর্তৃক উদ্ভাবিত। সাধারণ পলিথিনের চেয়ে বীজ রাখার পলিথিন অপেক্ষাকৃত মোটা হয়। শুকনো বীজ এমনভাবে পলিথিন ব্যাগে রাখতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এবং ব্যাগ থেকে সম্পূর্ণ বাতাস বেরিয়ে আসে। অতঃপর ব্যাগের মুখ তাপের সাহায্যে এমনভাবে বন্ধ করতে হবে যেন বাইরে থেকে ভিতরে বাতাস প্রবেশের সুযোগ না থাকে।
এভাবেই উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে করিম মিয়া পলিব্যাগে বীজ সংরক্ষণ করেন।