কোনো বীজ নমুনার ভালো মন্দ নির্ধারণে অঙ্কুরোদগমের শতকরা হার ভূমিকা রাখে। উপরের চিত্র ও প্রশ্ন 'গ' এর তথ্যমতে দেখা যায়, উদ্দীপকের বীজের অঙ্কুরোদগম হার ৬০%, যা কোনো ভালো বীজের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়। যদি কোনো বীজের অঙ্কুরোদগম ক্ষমতা শতকরা ৭০-৮০ ভাগ হয় তবে সেই বীজ ভালো বলে বিবেচিত হয়। ভালো বীজই হচ্ছে ভালো ফসল উৎপাদনের ভিত্তি। বীজের অনেক রকমের গুণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো : বীজ বিশুদ্ধতা, জাত বিশুদ্ধতা, বীজের অঙ্কুরোদগম ক্ষমতা, বীজের তেজ, বীজের আকার ও আকৃতি, বীজের আর্দ্রতা, বীজের সুস্থতা। এ সকল গুণাবলির সবগুলিই ভালো বীজের মধ্যে থাকতে হয়। উদ্দীপকের আছমা বেগমের বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ভালো বীজের অঙ্কুরোদগম ক্ষমতার চেয়ে কম। অতএব, বীজের গুণাবলি এখানে ব্যাহত হচ্ছে, এতে করে ফসল উৎপাদনও ব্যাহত হবে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট বলা যায় যে, আছমা বেগম আশানুরূপ ফসল উৎপাদনে সফল হবে না।