শেয়ারFacebookWhatsApp

মাটি কাকে বলে?

উত্তর: যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদিপশু বিচরণ করে তাকে মাটি বলে।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

মাটি কাকে বলে?

উদ্দীপক

অভি ও শাওন দুই বন্ধু একই বিদ্যালয়ে পড়াশোনা করে। অভি উপকূলীয় এলাকা ও শাওন পাহাড়ি এলাকার বাসিন্দা। দুজনের পিতা কৃষিকাজের সাথে জড়িত। শাওন অভিকে বলল এ বছর বৃষ্টি কম হওয়াতে বৃষ্টিনির্ভর ফসলের ফলন খুব কম হয়েছে। অন্যদিকে সেচনির্ভর ফসলের ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ায় কৃষকের খরচ কিছুটা বেশি হলেও লাভবান হয়েছে।

Sylhet · 2023

উত্তর

যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদিপশু বিচরণ করে তাকে মাটি বলে।

উত্তর

অতিবৃষ্টি, ঝড়-বাতাস, ঘূর্ণিঝড়, নদীর স্রোত, চাষাবাদ ইত্যাদি কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াই হচ্ছে ভূমিক্ষয়। অনেক কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। ভূমিক্ষয়ের কারণগুলো হলো- বৃষ্টিপাত, ভূমি, ঢাল, মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু ও মানুষের বিভিন্ন কার্যাবলি।

উত্তর

উপকূলীয় এলাকার বাসিন্দা। অভির বসবাসরত অঞ্চলের মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের বর্ণনা নিচে দেওয়া হলো- উপকূলীয় অঞ্চলে মাঝারি উঁচু ভূমির আধিক্য বেশি। মাটি দোআঁশ এবং বেলে ও পলি দোআঁশ প্রকৃতির। জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা অল্প। এই অঞ্চলের মাটির pH মাত্রা ৭.৯-৮.৫। উপকূলীয় অঞ্চলের মাটি দোআঁশ, বেলে ও পলি দোআঁশ প্রকৃতির হওয়ায় বৃষ্টি ও সেচনির্ভর বিবিধ ফসল চাষ করা যায়। বৃষ্টিনির্ভর কৃষি ফসলের মধ্যে বোনা আউশ, রোপা আউশ, পাট, কাঁকরোল ইত্যাদি খরিপ-১ এ এবং রোপা আমন খরিপ-২ এ চাষ করা হয়। আর রবি মৌসুমে গম, সরিষা, মুগ, মরিচ, পিঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়। অন্যদিকে সেচনির্ভর ফসলের মধ্যে খরিপ-১ এ রোপা আউশ ও খরিপ-২ তে রোপা আমন চাষ করা হয়। বোরো ধান, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি সেচনির্ভর ফসল হিসেবে রবি মৌসুেমে চাষ করা হয়।

উত্তর

অভির ও শাওনের এলাকা দুটি হলো যথাক্রমে উপকূলীয় এলাকা এবং পাহাড়ি এলাকা। নিচে তাদের দুজনের এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের তুলনামূলক আলোচনা করা হলো- মৃত্তিকা বৈশিষ্ট্য: শাওনের এলাকায় অর্থাৎ পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে ৯০ শতাংশের বেশি ভূমি উঁচু। এ অঞ্চলের মাটি দোআঁশ প্রকৃতির। জৈব পদার্থ ও পটাশ খনিজের মাত্রা সামান্য। এখানকার মাটি pH মাত্রা ৫-৫.৭। অন্যদিকে অভির এলাকায় অর্থাৎ উপকূলীয় অঞ্চলে মাঝারি উঁচু ভূমির আধিক্য বেশি। এই অঞ্চলের মাটি দোআঁশ এবং বেলে ও পলি দোআঁশ প্রকৃতির, যার জৈব পদার্থের ও পটাশজাত খনিজের মাত্রা অল্প। মাটির অম্লমান ৭.০-৮.৫ হয়ে থাকে। চাষ উপযোগী ফসল: পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে বৃষ্টিনির্ভর যে --ফসলগুলো চাষ হয় সেগুলো হলো, রবি মৌসুমে- আখ, সরিষা, মসুর, ছোলা, গম ইত্যাদি; খরিপ-১ এ - বোনা আউশ, পাট, বোনা আমন; খরিপ-২ এ রোপা আমন এবং সেচনির্ভর ফসলগুলো হলো, রবি মৌসুমে আখ, আখ আলু, আখ মসুর, বোরো, গম, সরিষা ইত্যাদি, খরিপ-১ এ ধৈঞা, বোনা আউশ, রোপা আউশ, খরিপ-২ এ - রোপা আমন ইত্যাদি। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের চাষ উপযোগী ফসলগুলো হলো, বৃষ্টিনির্ভর ফসলের মধ্যে বোনা আউশ, রোপা আউশ, পাট, কাঁকরোল ইত্যাদি খরিপ-১ এ ও রোপা আমন খরিপ-২ এ চাষ করা হয়। আর রবি মৌসুমে চাষ করা হয় গম, সরিষা, মুগ, মরিচ, পিঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি। অন্যদিকে সেচনির্ভর ফসলের মধ্যে খরিপ-১ এ রোপা আউশ ও খরিপ-২ তে রোপা আমন চাষ করা হয়। বোরো ধান, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি সেচনির্ভর ফসল হিসেবে রবি মৌসুমে চাষ করা হয়। উপরিউক্ত আলোচনা থেকে অভি ও শাওনের এলাকার অর্থাৎ উপকূলীয় ও পাহাড়ি এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলে তারতম্য পরিলক্ষিত হয়।
SSCকৃষিশিক্ষাSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।