শেয়ারFacebookWhatsApp

কোন ধরনের ভূমিক্ষয়ে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।

উত্তর: রিল ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে জমির ডাল বরাবর লম্বাকৃতির রেখার সৃষ্টি হয় যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। ফলে বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুতি হয় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

কোন ধরনের ভূমিক্ষয়ে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয়? ব্…

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

Comilla · 2023

উত্তর

পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য অধিক উপযোগী।

উত্তর

রিল ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে জমির ডাল বরাবর লম্বাকৃতির রেখার সৃষ্টি হয় যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। ফলে বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুতি হয় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-'ক' এর মাটি বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বৈশিষ্ট্য। এই অঞ্চলের চাষোপযোগী ফসলের বর্ণনা নিচে দেওয়া হলো- এ অঞ্চলে বৃষ্টি নির্ভর রবি মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোরো, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি, আখ, চীনাবাদাম ও শীতকালীন শাকসবজি। বৃষ্টিনির্ভর খরিপ মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোনা আউশ, পাট, কাউন, রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি ইত্যাদি। এছাড়া সেচ নির্ভর ফসল হিসেবে রবি মৌসুমে চাষ করা যায় আখ, আলু, গম সরিষা, চীনাবাদাম, মসুর, টমেটো, বাঁধাকপি, ছোলা ও শীতকালীন শাকসবজি। পাশাপাশি সেচ নির্ভর খরিপ মৌসুমে চাষ উপযোগী ফসল হচ্ছে রোপা আউশ ও রোপা আমন, পাট, মুগ, ঢেঁড়স ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে চিত্র-ক দ্বারা বরেন্দ্র ও মধুপুর অঞ্চল এবং চিত্র-খ দ্বারা উপকূলীয় অঞ্চলকে ইঙ্গিত করা হয়েছে। মাটি হলো ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলই জন্মে। কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয়। তাই দেখা যায়, ভিন্ন ভিন্ন অঞ্চলের মাটিতে ভিন্ন ভিন্ন ধরনের ফসল বা কৃষিপণ্য ভালো উৎপাদন হয়। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি দোআঁশ এবং মাটিতে নিম্নমাত্রার জৈব পদার্থ ও পটাশজাত খনিজ পদার্থ থাকে। এছাড়া এর pH মাত্রা হলো ৫.৫ - ৬.৫। এজন্য এ অঞ্চলে নানাবিধ ফসল উৎপন্ন হয় তবে ঠিকমতো সেচ দরকার হয়ে থাকে। এ অঞ্চলের বৃষ্টি নির্ভর ফসল হলো বোরো, আখ, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি, শীতকালীন শাকসবজি, বোনা আউশ, পাট, কাউন, রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি ইত্যাদি। আবার সেচ নির্ভর ফসলের মধ্যে রয়েছে আখ, গম, সরিষা, চীনাবাদাম, মসুর, টমেটো, বাঁধাকপি, ছোলা, রোপা আউশ, পাট, মুগ, ঢেঁড়স, রোপা আমন, শীতকালীন শাকসবজি ইত্যাদি। আবার, উপকূলীয় অঞ্চলের মাটি হলো দোআঁশ, বেলে ও পলি দোআঁশ প্রকৃতির এবং অল্প পরিমাণ জৈব পদার্থ ও পটাশজাত খনিজ রয়েছে। এ মাটির pH মান ৭.০ - ৮.৫। তখনকার মাটির গুণাগুণের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন প্রকার কৃষিপণ্য উৎপাদিত হয়। এ অঞ্চলের বৃষ্টিনির্ভর ফসলের মধ্যে রয়েছে- গম, সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চীনাবাদাম, ভুট্টাসহ বোনা আউশ, রোপা আউশ, রোপা আমন, পাট, কাঁকরোল ইত্যাদি। এছাড়া এ অঞ্চলের সেচ নির্ভর ফসলের মধ্যে রয়েছে বোরো, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচসহ রোপা আউশ, রোপা আমন ইত্যাদি। তাই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে, বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের তুলনায় উপকূলীয় অঞ্চলের মাটিতে বিভিন্ন প্রকার কৃষিপণ্য উৎপাদন হয়।
SSCকৃষিশিক্ষাComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।