শিক্ষক যে বিষয়ে জানালেন তা কোন কোন নিয়ামকের কারণে ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক খাদ্য সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের জানালেন। বিভিন্ন নিয়ামক খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগতমান ও ওজনকে ক্ষতিগ্রস্ত করে। সেগুলো হচ্ছে-১. খাদ্যের আর্দ্রতা: খাদ্যে আর্দ্রতার পরিমাণ ১০% এর বেশি থাকলে ছত্রাক বা পোকা-মাকড় জন্মাতে পারে।২. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা: বাতাসে আপেক্ষিক আর্দ্রতা '৬৫%এর বেশি থাকলে খাদ্যে ছত্রাক বা পোকা-মাকড় জন্মাতে পারে।৩. তাপমাত্রা : অতিরিক্ত তাপমাত্রায় খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়। পোকা-মাকড়সমূহ ২৬ ৩০° সে. তাপমাত্রায় খুব ভালো জন্মাতে পারে এবং এরা খাদ্য খেয়ে ফেলে ও তাদের মলমূত্র দ্বারা ব্যাকটেরিয়া ছড়াতে পার।৪. সূর্যালোক : সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিছু কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়।৫.অক্সিজেন: খোলা অবস্থায় খাদ্য রাখলে বাতাসের অক্সিজেন খাদ্যের রেন্সিডিটি (চর্বির জারণ ক্রিয়া) ঘটাতে পারে যা খাদ্যের গুণগতমানকে ক্ষতিগ্রস্ত করে। অক্সিজেন ছত্রাক ও পোকা-মাকড় জন্মাতেও সহায়তা করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
শিক্ষক যে বিষয়ে জানালেন তা কোন কোন নিয়ামকের কারণে ক্ষতিগ্রস্ত হয়? ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর