জামান সাহেবের নতুন এলাকা নোয়াখালী উপকূলীয় অঞ্চলের অন্তর্গত। সেখানকার এলাকার কৃষকদের ফসল চাষের তার পরামর্শ নিচে ব্যাখ্যা করা হলো-
উপকূলীয় অঞ্চলের মাটি দোআঁশ, বেলে ও পলি দোআঁশ প্রকৃতি হওয়ায় বৃষ্টি ও সেচনির্ভর বিবিধ ফসল চাষ করা যায়। বৃষ্টিনির্ভর কৃষি ফসলের মধ্যে বোনা আউশ, রোপ আউশ, পাট, কাঁকরোল ইত্যাদি খরিপ-১ এ ও রোপা আমন খরিপ-২ এ চাষ করা হয়। আর রবি মৌসুমে চাষ করা হয় গম, সরিষা, মুগ, মরিচ, পিঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি। অন্যদিকে সেচনির্ভর ফসলের মধ্যে খরিপ-১ এ রোপা আউশ ও খরিপ-২ তে রোপা আমন চাষ করা হয়। বোরো ধান, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি সেচনির্ভর ফসল হিসেবে রবি মৌসুমে চাষ করা হয়।