পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন?
উত্তর: পিঁপড়ায় কামড়ালে ক্ষতস্থান জ্বালা-যন্ত্রণা করে। এ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ক্ষতস্থানে চুন লাগাই। পোকামাকড়ে অর্থাৎ পিঁপড়ার মুখ বা মৌমাছির হুলে এক ধরনের এসিড থাকে যেটি জ্বালা-যন্ত্রণার সৃষ্টি করে। ক্ষতস্থানে চুন (ক্ষারক) যোগ করার ফলে এসিডের সাথে বিক্রিয়া করে সেটি প্রশমিত হয়। ফলে জ্বালা-যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তাই পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন?
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর