X [গণিত] Z ও Q [গণিত] Q অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X – Z যৌগটি LiCI এবং Q – Q অণুটি [গণিত] যেখানে X মৌলটি 1নং গ্রুপের Na এর উপরে এবং Q মৌলটি 17নং গ্রুপের ২য় পর্যায়ে অবস্থিত। LiCl ও F₂ অণুর মধ্যে বন্ধন একই প্রকৃতির হবে না। নিচে তা বিশ্লেষণ করা হলো- LiCI যৌগের বন্ধন প্রকৃতি: লিথিয়াম (Li) ধাতু এবং ক্লোরিন (CI) অধাতু ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে। Li ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস- [গণিত] দেখা যাচ্ছে, Li পরমাণুর যোজ্যতা স্তরে 1 টি মাত্র ইলেকট্রন থাকায় এটি সহজেই 1 টি ইলেকট্রন ত্যাগ করে [গণিত] আয়নে পরিণত হয়। অপরদিকে CI পরমাণুর যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস Ar অপেক্ষা 1 টি ইলেকট্রন কম আছে। তাই CI পরমাণু Li পরমাণুর ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে [গণিত] আয়নে পরিণত হয়। পরে [গণিত] ও [গণিত] আয়নদ্বয়ের মধ্যে স্থির বিদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আয়নিক বন্ধনের সৃষ্টি হয় এবং LiCl আয়নিক যৌগ গঠন করে। [গণিত] অণুর বন্ধন প্রকৃতি: F পরমাণুর ইলেকট্রন বিন্যাস: [গণিত] ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য F এর 1টি ইলেকট্রন প্রয়োজন। এ ক্ষেত্রে দুটি F পরমাণু পরস্পরের সাথে 1টি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে F₂ অণু গঠন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস Ne(10) এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। সুতরাং দেখা যাচ্ছে, LiCl যৌগে আয়নিক বন্ধন ও F₂ অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান, অর্থাৎ ভিন্ন প্রকৃতির বন্ধন রয়েছে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
X Z ও Q Q অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর