C ও D দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকে দ্রবণীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের C ও D মৌল দুটি তৃতীয় পর্যায়ের গ্রুপ-15 ও গ্রুপ-17 এর মৌল। সুতরাং মৌল দুটি হলো P ও CI। মৌল দুইটি অধাতু হওয়ায় তাদের মধ্যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। মৌল দুটি দ্বারা [গণিত] ও [গণিত] যৌগ গঠিত হয়। নিম্নে [গণিত] যৌগের পোলার দ্রাবকে অর্থাৎ পানিতে দ্রবণীয়তা বিশ্লেষণ করা হলো: P এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ : [গণিত] অর্থাৎ ফসফরাসের বহিঃস্থ স্তরে ১টি ইলেকট্রন রয়েছে। অন্যদিকে ক্লোরিন (Cl) পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো নিম্নরূপ: [গণিত] অর্থাৎ ক্লোরিন পরমাণুর সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের সর্বশেষ স্তরে অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রন প্রয়োজন। অন্যদিকে ফসফরাসের অষ্টক পূরণের জন্য আরো 3টি ইলেকট্রন প্রয়োজন। তাই ফসফরাস 3টি ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে তার বহিঃস্থ স্তরে অষ্টক পূরণ করে [গণিত] যৌগ গঠন করে। সমযোগী যৌগ [গণিত] আয়নিক যৌগের মতো ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত না থাকায় পানির বিপরীত প্রান্তকে আকর্ষণ করতে পারে না। ফলে [গণিত] যৌগ পানিতে অদ্রবণীয় থাকে। অনুরূপভাবে, [গণিত] যৌগও পানিতে অদ্রবণীয় থাকে। তাই বলা যায়, P ও Cl মৌল দ্বারা গঠিত যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
C ও D দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকে দ্রবণীয়তা বিশ্লেষণ কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর