A মৌলটি আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে কিন্তু B মৌল শুধু আয়নিক বন্ধন গঠন করে- বিশ্লেষণ কর।
উত্তর: যেহেতু 'A [গণিত] মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 এবং এর দুইটি আইসোটোপ [গণিত] ও [গণিত] আছে সেহেতু মৌলটি হলো ক্লোরিন। আবার অপর মৌল B এর পারমাণবিক সংখ্যা 19। সুতরাং B মৌলটি হলো পটাশিয়াম (K)। CI মৌলটি আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করলেও K মৌলটি শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-. K ও Cl মৌলদ্বয় দ্বারা গঠিত KCl যৌগের বনধন প্রকৃতি : K ও Cl এর ইলেকট্রন বিন্যাস করে পাই, [গণিত] K পরমাণু তার সর্ববহিঃস্থ [গণিত] শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল অষ্টক কাঠামো লাভ করে এবং [গণিত] আয়নে পরিণত হয়। অপরদিকে Cl পরমাণু তার সর্ববহিঃস্থ ৩য় শক্তিস্তরে 1 টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের স্থিতিশীল অষ্টক কাঠামো লাভ করে এবং [গণিত] আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট [গণিত] ও [গণিত] আয়নদ্বয় বিপরীত আধানযুক্ত হওয়ায় তারা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হয়ে KCl আয়নিক যৌগ গঠন করে। আবার, C ও C1 মৌলদ্বয় দ্বাা গঠিত [গণিত] যৌগের বন্ধন প্রকৃতি : কার্বন (C) ও ক্লোরিনের (Cl) ইলেকট্রন বিন্যাস হতে পাই, [গণিত] ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, C এর সর্বশেষ স্তরে 4টি এবং CI এর সর্বশেষ স্তরে 1টি অযুগ্ম ইলেকট্রন আছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস Ne এর কাঠামোর জন্য কার্বন পরমাণু 4টি ক্লোরিনের একক বন্ধনের সাথে যুক্ত হয়। এভাবে কার্বন ও ক্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
A মৌলটি আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে কিন্তু B মৌল শুধু আয়নিক বন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর