ইথানল একটি পরিবেশবান্ধব জ্বালানি- ব্যাখ্যা কর।
উত্তর: ইথানল একটি দাহ্য তরল রাসায়নিক পদার্থ। ইথানলকে দহন করলে তাপ উৎপন্ন হয়। খনিজ জ্বালানির মতো ইথানলকে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। আর এই ইথানল হলো একটি জৈব রাসায়নিক যৌগ, যা শ্বেতসার জাতীয় শস্যদানা যেমন- আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়। যার পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব নেই। তাই ইথানল একটি পরিবেশবান্ধব জ্বালানি।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ইথানল একটি পরিবেশবান্ধব জ্বালানি- ব্যাখ্যা কর।
উত্তর