'A [গণিত] যৌগ থেকে একটি যুত পলিমার গঠন সম্ভব যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর- রাসায়নিক সমীকরণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A যৌগটি প্রোপিন [গণিত] [গ থেকে]। প্রোপিন থেকে গঠিত যুত পলিমার হলো পলিপ্রোপিন। এটি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। নিচে রাসায়নিক সমীকরণসহ তা বিশ্লেষণ করা হলো- প্রায় [গণিত] তাপমাত্রায় উত্তপ্ত টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড ( [গণিত] ) প্রভাবকের উপস্থিতিতে ও 140 atm চাপে হেপ্টেন দ্রাবকে দ্রবীভূত প্রোপিলিন বা প্রোপিন এর অসংখ্য অণু যুক্ত হয়ে পলিপ্রোপিন পলিমার গঠন করে। পলিপ্রোপিন পলিমার গার্মেন্টস সুতা, টিউব, খেলনা, ইলেকট্রনিক যন্ত্র, দড়ি, কার্পেট, মোটা রজ্জু, বোতল, পাইপ, ডাক্তারি যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। তবে পলিপ্রোপিন পলিমার পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা যে সকল জিনিস মাটিতে ফেলি সেগুলো ব্যাকটেরিয়া বা বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা বা মাটিতে ও পানিতে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কিন্তু প্লাস্টিক দ্রব্য যেমন পলিপ্রোপিন ব্যাকটেরিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না। তেমনি অন্যান্য পদার্থের সাথেও বিক্রিয়া করে না। তাই মাটিতে বা পানিতে ফেললে একই রকম থেকে যায়। ফলে মাটি ও পানির দূষণ ঘটায়। সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পলিপ্রোপিন পলিমার দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
'A যৌগ থেকে একটি যুত পলিমার গঠন সম্ভব যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর