'Y [গণিত] যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায়- রাসায়নিক বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, Y যৌগটি ইথাইন [গণিত] , যার আণবিক ভর 26। ইথাইন থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড (PVC) তৈরি করা যায়। নিচে রাসায়নিক বিক্রিয়াসহ তা বিশ্লেষণ করা হলো- পলিথিন প্রস্তুতি: [গণিত] প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিন তৈরি হয়। এখন সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপে ও 200°C তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় পলিথিন উৎপন্ন হয়। পলিভিনাইল ক্লোরাইড (PVC) প্রস্তুতি: প্রায় 160 - 250°C তাপমাত্রায় উত্তপ্ত মারকিউরিক ক্লোরাইড [গণিত] প্রভাবকের উপর দিয়ে ইথাইন ও শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস মিশ্রণ চালনা করলে উভয়ের মধ্যে সংযোজন বিক্রিয়ার ফলে ভিনাইল ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অধিক চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড (PVC) নামক প্লাস্টিক উৎপন্ন হয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
'Y যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায়- রাসায়নিক ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর