উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে অ্যালকেন শ্রেণির ১ম সদস্য উৎপাদন সম্ভব - বিশ্লেষণ কর।
উত্তর: ঘ্য উদ্দীপকের উৎপাদ যৌগটি ইথিন [গণিত] । ইথিন থেকে অ্যালকেন শ্রেণির ১ম সদস্য মিথেন ( [গণিত] ) উৎপাদন করা সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো- ইথিন থেকে মিথেন প্রস্তুতি: [গণিত] প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারক [গণিত] দ্বারা জারিত করলে প্রথমে ইথান্যাল এবং পরবর্তীতে পুনরায় জারিত হয়ে ইথানোয়িক এসিড উৎপন্ন হয় । ইথানোয়িক এসিড প্রথমে NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট পরিণত হয়। পরে তা সোডা লাইম ( [গণিত] ) এর সাথে বিক্রিয়া ঘটিয়ে মিথেন প্রস্তুত করা হয়। এভাবেই ইথিন যৌগ থেকে মিথেন প্রস্তুত করা সম্ভব।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে অ্যালকেন শ্রেণির ১ম সদস্য উৎপাদন সম্ভব - ব…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর