জারণ সংখ্যা ও যোজনী এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: যোজনী ও জারণ সংখ্যা এক নয়, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো: (i) কোনো মৌলের যোজনী হলো অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। যোজনীর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই। অপরদিকে কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা বলতে এমন একটি সংখ্যাকে বোঝায়, যা দ্বারা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট চার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয়ই প্রকাশ পায়। জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক বা শূন্য হতে পারে। (ii) মৌলের যোজনী সব সময় পূর্ণসংখ্যা। কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। সুতরাং, বলা যায়, জারণ সংখ্যা ও যোজনী একই বিষয় নয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
জারণ সংখ্যা ও যোজনী এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর