He কে গ্রুপ-2 এর রাখা হয়নি কেন? ব্যাখ্যা কর।
উত্তর: হিলিয়াম (He) এর ইলেকট্রন বিন্যাস [গণিত] । অর্থাৎ হিলিয়ামের (He) সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। তাই স্বাভাবিকভাবে He এর অবস্থান পর্যায় সারণিতে দ্বিতীয় গ্রুপে মৃৎক্ষার ধাতুদের সাথে হওয়া উচিত। He এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় He গ্রুপ-2 এর মৌলসমূহের মত সক্রিয়তা, ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করে না। সর্বোপরি, মৃৎক্ষার ধাতুদের সাথে ইলেকট্রন বিন্যাস ব্যতীত বৈশিষ্ট্যগত কোন মিল না থাকায় He কে গ্রুপ-2 এ না রেখে শূন্য (0) গ্রুপে রাখা হয়েছে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
He কে গ্রুপ-2 এর রাখা হয়নি কেন? ব্যাখ্যা কর।
উত্তর