উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] উপরিউক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি অনুসারে তাপ ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-তাপের প্রভাব : এ বিক্রিয়ার ∆H মান ধনাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্য বামদিক থেকে ডানদিকে সরে যাবে অর্থাৎ N₂ও O₂ বিক্রিয়া করে NO উৎপন্ন হবে। আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডানদিক থেকে বামদিকে সরে যাবে অর্থাৎ NO ভেঙে N₂ ও O₂ উৎপন্ন হবে।চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1 + 1) = 2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2 অর্থাৎ এ বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয় নি। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না তথা বিক্রিয়ক ও উৎপাদের মোলসংখ্যার পরিবর্তন হয় না, সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
সুতরাং বলা যায়, নাইলন 6 : 6 একটি ঘনীভবন পলিমার।উত্তর
উত্তর