(i) নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি- [গণিত] উপরিউক্ত বিক্রিয়াটি সংযোজন, সংশ্লেষণ, দহন ও জারণ-বিজারণ এই চার প্রকার বিক্রিয়ার অন্তর্ভুক্ত। নিচে যুক্তিসহ তা বিশ্লেষণ করা হলো-সংশ্লেষণ বিক্রিয়া: এ বিক্রিয়ায় K ও [গণিত] উভয়ই মৌলিক পদার্থ। বিক্রিয়াটিতে একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ [গণিত] তৈরি করে। কাজেই এটি সংশ্লেষণ বিক্রিয়া। একে সংযোজন বিক্রিয়াও বলা যায়। কেননা সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার একটি শ্রেণি। সংযোজন বিক্রিয়ায় একাধিক পদার্থ সংযুক্ত হয়ে একটিমাত্র পদার্থে পরিণত হয়। এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ মৌলিক বা যৌগিক উভয়ই হতে পারে।দহন বিক্রিয়া: এ বিক্রিয়ায় K ধাতু [গণিত] এর সাথে বিক্রিয়া করে উৎপাদ [গণিত] তৈরি করে। এক্ষেত্রে K কে অক্সিজেনে পুড়িয়ে [গণিত] তৈরি হয় বলে এটিকে দহন বিক্রিয়া বলে।জারণ-বিজারণ বিক্রিয়া: বিক্রিয়াটিতে বিক্রিয়ক K এর জারণ মান শূন্য (0) থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদ যৌগ ( [গণিত] )-এ জারণ মান+1 হয়েছে। এজন্য K এর জারণ ঘটে। অপরদিকে বিক্রিয়ক [গণিত] এর জারণ মান শূন্য (0) থেকে হ্রাস পেয়ে উৎপাদ [গণিত] যৌগে -2 হয়েছে। এজন্য [গণিত] এর বিজারণ ঘটে। অর্থাৎ, বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।সুতরাং বলা যায়, উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সংশ্লেষণ, সংযোজন, দহন এবং জারণ-বিজারণ বিক্রিয়া।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
(i) নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর