(ii) নং বিক্রিয়াটিতে তাপ এবং চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কিনা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিকে নিম্নরূপে লিখা যায়- [গণিত] উপরিউক্ত বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন। কাজেই বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় [গণিত] এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপোৎপাদী, অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (2 + 1=3) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] এর উৎপাদন বাড়বে। আবার, চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে ।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
(ii) নং বিক্রিয়াটিতে তাপ এবং চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কিনা- ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর