উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি- [গণিত] উক্ত বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো-জানা আছে, একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় দুটি যৌগকে মিশ্রিত করার পর ঐ দ্রাবকে অদ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় নতুন যৌগ উৎপন্ন হলে যৌগটি বিক্রিয়াপাত্রের তলদেশে কঠিন পদার্থ বা অধঃক্ষেপ হিসেবে জমা হয়। অর্থাৎ, যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয়, তাকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দুটি সাধারণত আয়নিক যৌগ হয়। এখানে, সাধারণত পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় দুটি ভিন্ন তরল বিক্রিয়ক [গণিত] ও [গণিত] পরস্পরের সাথে বিক্রিয়া করে [গণিত] কঠিন পদার্থ তৈরি করে। এক্ষেত্রে [গণিত] বিক্রিয়া পাত্রের তলদেশে অধঃক্ষেপ হিসেবে থাকে। [গণিত] আবার বিক্রিয়াটিতে [গণিত] ও [গণিত] আয়ন পরস্পরকে প্রতিস্থাপন করে [গণিত] ও NaCl উৎপন্ন করে। এজন্য একে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়াও বলা হয়। সুতরাং বলা যায়, (i) নং বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ ও দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর